1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

পাকিস্তানে স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা

  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

পাকিস্তানে স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ঘোষিত ২৬৪ আসনের ফলাফলে সবচেয়ে বেশি ১০১টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই প্রার্থীদের ৯৩ জনই কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত।

বিশ্লেষকদের ভাষ্য, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পাকিস্তানের রাজনীতিতে পিটিআইয়ের শক্ত অবস্থান ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, যা একটি নতুন মেরুকরণের সামনে দাঁড় করিয়েছে পাকিস্তানের রাজনীতিকে।

তবে এখনো রয়ে গেছে রাজনৈতিক উত্তাপ। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশটির রাজনৈতিক প্রেক্ষাপট। নাটকীয়তার পর চলছে নাটকীয়তা। নির্বাচনের পর দেশটিতে এক স্বতন্ত্রপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই প্রার্থীর নাম চৌধুরি মুহাম্মদ আদনান।

তাকে রাওয়ালপিন্ডিতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এনএ-৫৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা খাচেরি চক এলাকায় আদনানকে গুলি করেছিল। তিনি প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ছিলেন।পুলিশ আরও জানিয়েছে, স্বতন্ত্র ওই প্রার্থীকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্টের (এনডিএম) প্রধান মুহসিন দাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে নির্বাচনের ফল বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালে গুরুতর আহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews