1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় আরসার গান গ্রুপের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

উখিয়ায় আরসার গান গ্রুপের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়া মধুর ছড়া এলাকা থেকে আরসার গান গ্রুপের দুই সক্রিয় সদস্য যুবায়ের ও শফিউল্লাহকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মোনাফের ছেলে মো. জোবায়ের (২৫) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে শফিউল্লাহ (২৪)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানায়, উখিয়া রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ১০ ফেব্রুয়ারি গভীর রাতে র‌্যারের একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয় বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গান গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করে।

তারা দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মহেশখালী থেকে সংগ্রহ করে এবং তা আরসার গান গ্রুপের নিকট সরবরাহ করতো। তাদেরকে উখিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews