1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমান্ত পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি ঘুমধুম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

সীমান্ত পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি
ঘুমধুম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সীমান্ত এলাকায় কোন হুমকি নেই। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এ নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ও নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিস্থিতি পরিদর্শনকালে তাঁরা এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর প্রেক্ষিতে উত্তর ঘুমধুমের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫৯ জন।

বিভাগীয় কমিশনার বলেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে শান্ত হয়েছে। সীমান্ত এলাকা ঘুরে পরিস্থিতি অস্বাভাবিক বলা যাবে না। পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপি সহ অন্যান্যদের ফেরত পাঠানোর বিষয়ে ২-৩ দিনের মধ্যে এটা চুড়ান্ত হবে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বলেন, সীমান্ত পরিস্থিতি বিজিবি দেখেন। আমরা বিজিবিকে সহযোগিতা করছি। অস্ত্রধারী ২৩ জনকে আটক করে মামলা দিয়েছে। অন্য কোন ভাবে অপরাধী অনুপ্রবেশ হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews