1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জমি নিয়ে বিরোধ,যুবকের পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষ গ্রামবাসীর সড়ক অবরোধ ও মানববন্ধন

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

জমি নিয়ে বিরোধ,

যুবকের পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষ গ্রামবাসীর সড়ক অবরোধ ও মানববন্ধন

এম ডি নজরুল ইসলাম লালমনিরহাট প্রতিবিধি :

জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রাক্টর ড্রাইভারের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। জামিনে বেরিয়ে এসে আসামীদের অব্যহত হুমকিতে ভীতসন্ত্রস্ত বাদী। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার (১২ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা – লালমনিরহাট মহা সড়কে ঘন্টাব্যাপী অবরোধ ও মানববন্ধন করে ভুক্তভোগী পরিবাবের সদস্যসহ এলাকার কয়েকশত নারী পুরুষ।

জানাগেছে, সদর উপজেলা হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের মহির উদ্দিনের সাথে পাশ্ববর্তী নামাটারী গ্রামের মৃত গহির উদ্দিনের পুত্র কাইয়ুম আলী, ছালাম মিয়া ও কালাম মিয়ার জমা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

এরই জেরে গত ৫ ফেব্রুয়ারি মহির উদ্দিনের ছোট ছেলে ট্রাক্টর ড্রাইভার রিপনকে (২৬) রাম দা দিয়ে কুপিয়ে এক পা ও এক হাতের রগ কেটে দেয় মৃত গহির উদ্দিনের ওই ৩ ছেলে। এতে গুরুতর আহত হয়ে রিপনকে রংপুর হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৮ফেব্রুয়ারি ৭জনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দিলে তা তদন্ত শেষে নথিভুক্ত করে থানা পুলিশ।

এদিকে আসামীরা জামিনে বেড়িয়ে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখায়। আসামীরা মামলায় জামিন নিতে যে টাকা খরচ হয়েছে তা উল্টো বাদীর কাছে দাবী করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়। অবশেষে রোববার দুপুরে এলাকার কয়েকশত নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকা – লালমনিরহাট মহা সড়ক অবরোধ করে।

এসময় রাস্তার দুই পাশে কয়েকশত যান বাহন আটকা পড়ে। খবর পেয়ে সদর থানার ওসি ওমর ফারুক ঘটনা স্থলে বিক্ষুব্ধ গ্রামবাসীদের বুঝিয়ে রাস্তা চলাচলের ব্যবস্থা করে। পরে গ্রামবাসী রাস্তার দুই ধারে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, বিক্ষুব্ধ গ্রামবাসীদের বুঝিয়ে রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews