1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

১৮ মাস পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয়কে ছেড়ে দিলো কাতার

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

১৮ মাস পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয়কে ছেড়ে দিলো কাতার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দীর্ঘ ১৮ মাস কাতারের কারাগারে থাকা ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তা অবশেষে মুক্তি পেয়েছেন। এরমধ্যে ৭ জন ইতোমধ্যে নিজ দেশে ফিরেছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাতারে বন্দি আট ভারতীয়র ফিরে আসার বিষয়টিকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। তারা দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করতেন। আটজনের মধ্যে সাতজন ইতোমধ্যে ভারতে ফিরে এসেছেন। এসব ভারতীয়দের মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত কাতারের আমির নিয়েছিলেন। আমরা সেটিকে স্বাগত জানাই।

মুক্তি পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তারা হলেন— ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং নাবিক রাগেশ।

ভারতীয় নৌবাহিনীর সাবেক এসব কর্মকর্তা দেহরা গ্লোবাল নামের এ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাতারের নৌবাহিনীর হয়ে কাজ করতেন।

সেখানে কাজ করার সময় এসব কর্মকর্তা ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের ২০২২ সালের আগস্টে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তারা কারাগারে বন্দি ছিলেন।

গত বছরের অক্টোবরে এই ৮ ভারতীয়কে গুপ্তচরবৃত্তির জন্য মৃত্যুদণ্ড দিয়েছিলেন কাতারের একটি আদালত। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব কর্মকর্তাকে ছাড়িয়ে নিতে কূটনৈতিক তৎপরতা শুরু করে ভারত। পরে বছরের শেষ দিকে তাদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। সবশেষ ভারতের ব্যাপক কূটনৈতিক তৎপরতায় তাদের সবাইকে ছেড়ে দিলো মধ্যপ্রাচ্যের দেশটি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews