1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান (২৬) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের প্রাইমারি স্কুলের কাছে তালেবের বাগানে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন তিনি।

নিহত সাইদুর রহমান (২৬) উপজেলার কেডিকে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাজী পাড়ার মৃত মুনতাজের ছেলে।
উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন জানান, সাইদুর দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করেন।

প্রতিদিনের মতো সন্তোষপুর গ্রামের প্রাইমারি স্কুলের কাছে তালেবের বাগানে তিনিসহ ১১ জন গাছকাটা শ্রমিক নিয়ে গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো শিশু গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি হেলে তার দিকে পড়ে যায়। গোড়া কাটা গাছটি তার বুকের ওপর এসে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন।

অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই সাইদুর রহমান নামে গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে বিকেলে হস্তান্তর করা হয়েছে।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews