1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গণ্ডাছড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত ও জেএসএস সন্তুলারমা দলের সশস্ত্র গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও শিয়ালদালুই মৌজার হেডম্যান জৈপুইথাং ত্রিপুরা গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ৩টা থেকে থেমে থেমে আনুমানিক ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

এ সময় গুলির শব্দে আতঙ্কিত হয়ে বাহির থেকে দৌড়ে ঘরে যাওয়ার সময় রোমিও ত্রিপুরা নামে একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিজিবির শিয়ালদালুই বিওপিতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ রোমিও ত্রিপুরা গণ্ডাছড়া এলাকার ফবেন ত্রিপুরার ছেলে।

সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শিশুটিকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।

এদিকে গত ৪ ফেব্রুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তুলারমার দলকে দায়ী করে ইউপিডিএফ।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন তিন দিনের অবকাশ যাপনে সাজেক অবস্থান করছেন।

এ কারণে সাজেকসহ আশপাশের এলকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরধারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এএসপি আবদুল আওয়াল।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews