1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুদ্ধাপরাধের মামলায় শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ

  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

যুদ্ধাপরাধের মামলায় শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলার তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি)।

গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত ২৪ জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের অপেক্ষায় রেখেছিলেন ট্রাইব্যুনাল।

মামলার তিন আসামি হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা এবং এ কে এম আকরাম হোসেন।

শুনানিকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও আব্দুস সুবহান তরফদার। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী চমন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি বলে মনে করি। রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

নকলার এই তিন আসামি মুসলিম লীগের সদস্য ছিলেন বলে জানা গেছে। মুক্তিযুদ্ধ শুরু হলে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন।

 একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আসামিরা নকলা এলাকায় বিভিন্ন স্থানে ছয়জনকে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেন বলে অভিযোগ আনা হয় মামলায়।

২০১৭ সালের ২৬ জুলাই চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

পরে ওই বছর ৩১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৮ সালের ৩০ আগস্ট চার আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে বিচার চলাকালীন মারা যান এমদাদুল হক নামে এক আসামি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews