মানুষ একধরণের সামাজিক জীব, যারা কখনও একা একা বাঁচতে পারে না । তারা একে অন্যের সম্পূরক ও বটে। সুস্থ্য ও শান্তি পূর্ণ পরিবেশ তৈরী এবং সুস্থ্য সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সমাজে মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির পূর্ণ পরিবেশের অভাব রয়েছে । যার কারণে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিস্শৃংখলা লক্ষ্য করা যায়।
সম্প্রতি সমাজের মানুষের মাঝে সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য ১১ফেব্রুয়ারী রবিবার কুষ্টিয়া সদর উপজেলার চিলিস রেস্টুরেন্টের হল রুমে ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ এর সঞ্চালনায় কুষ্টিয়া পিএফজি এর কোঅর্ডিনেটর জনাব ড. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পিএফজি এ্যম্বাসেডর জনাব মো: আসাদুজ্জামান, বনানি হোসেন এবং ইয়োথ লিডার সানজিদা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের জেন্ডার ও ইয়ুথ ইমপাওয়ারমেন্ট এক্সপার্ট অনিনদিতা বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।
ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভায় ছাত্রলীগ, ছাত্র মৈত্রি, যুব মৈত্রি, জাসদ ছাত্রলিগ, যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ২৬ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক,
ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে ওয়াই পি এ জি কমিটির মাধ্যমে কুষ্টিয়ার সদর উপজেলাতে সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।





Leave a Reply