1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন

  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের
ভর্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন

যশোর অফিস :

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখের সূচিতে পরিবর্তন এসেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির গত ৮ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ০১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়।

ভর্তির পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের বিষয়ে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনায় রাখা সমীচীন। পূর্বে যে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল,

সেটির সঙ্গে সম্প্রতি ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তফসিলে নির্ধারিত তারিখের সঙ্গে সাংঘর্ষিক। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের যেন কোনো ধরণের দুর্ভোগ বা বিড়ম্বনায় না পড়তে হয়, এ জন্য পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জিএসটি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আমরা দেশের সর্বস্তরের অংশীজনের সহযোগিতা কামনা করছি।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কমিটির চতুর্থ সভায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews