1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইজতেমায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় চালক-হেলপার গ্রেপ্তার

  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

ইজতেমায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় চালক-হেলপার গ্রেপ্তার

গাজীপুরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় চালক-হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আন্দারিয়া পাড়ার আব্বাস আলীর ছেলে বাসচালক ফয়সাল আহম্মেদ (৩০) ও মাগুরার মহম্মদপুর থানার যশোবন্তপুর এলাকার মান্নাফ মোল্লার ছেলে বাসের হেলপার হাবিবুর রহমান (৩০)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বিপরীতে ফুটওভার ব্রিজের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মোহাম্মদ নাজির আহমেদ খান।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বাসচাপায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান নিহত ও অপর এক পুলিশ সদস্য গুরুতর আহত হন।

ডিসি নাজির জানান, বিশ্ব ইজতেমার নিরাপত্তায় স্থাপন করা সিসি ক্যামেরার রিয়েল টাইম ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্ত করা হয়।

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় ডিউটি করতে মানিকগঞ্জ থেকে আসা এএসআই হাসানুজ্জামান টঙ্গীপূর্ব থানার স্টেশন রোড এলাকায় (পুলিশের চেকপোস্ট) ডিউটিতে ছিলেন।

সেখানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনের সময় গত ২ ফেব্রুয়ারি ভোরে এসআই আমির হামজা ও এএসআই হাসানুজ্জামানকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক এএসআই হাসানুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এসআই আমির হামজা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews