1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

হিম শীতল বাতাসের কারণে আবারও শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গার জনজীবনে। দুই দিনের ব্যবধানে ৭ ডিগ্রি কমেছে তাপমাত্রা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত কয়েক দিন চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি রেকর্ড করা হচ্ছিল। শীত কমতির দিকে ছিল। গত বুধবার সকাল ৯টায়ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টায় একদিনের ব্যবধানে সাড়ে চার ডিগ্রি কমে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.২ ডিগ্রি সেলসিয়াস।

এবং সকাল ৯টায় রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। এ দুইদিনের ব্যবধানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু করেছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।’

তিনি আরও বলেন, ‘কয়েক দিন তাপমাত্রা এরকম থাকতে পারে। হিমেল বাতাসের কারণে জনজীবনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা বাড়তে পারে। তবে ১৫ তারিখ থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে।

চুয়াডাঙ্গা দামুড়হুদার মুদি দোকানি আলমগীর বলেন, ‘নতুন করে শীত পড়তে শুরু করেছে। মনে হল শীত চলেই গেল। কিন্তু নতুন করে শীতে দুর্ভোগ বাড়ছে। পোশাক পরেও রক্ষা হচ্ছে না।’

চুয়াডাঙ্গা পৌর এলাকার পৌর কলেজ পাড়ার দোকানী রশীদ বলেন, আমার গলায় প্রচন্ড ব্যাথা‘বাইরে বাতাস বইছে। দুই দিন ঘরের বাইরে বের হওয়া যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে জীবন অতিষ্ঠ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews