1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমাদের প্রাপ্য ট্রফিটা কেড়ে নেওয়া হলো: ভারত কোচ

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

আমাদের প্রাপ্য ট্রফিটা কেড়ে নেওয়া হলো: ভারত কোচ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ম্যাচ কমিশনারের বড় ভুলে নাটকীয়তা শেষে বাংলাদেশ ও ভারত দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তবে এ নিয়ে মহাগ্যাঞ্জাম হয়ে যায়।

বাংলাদেশের ফুটবল কর্মকর্তরা অনেক সময় নিয়ে দেনদরবার করে যান। যোগাযোগ করেন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে। কথা বলা হয় ভারতীয় দূতাবাসের কর্তাদের সঙ্গেও। এরপর ভারত মেনে নেয় যুগ্ম চ্যাম্পিয়নের বিষয়টি।

তবে ভারতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় কোচ শুক্লা দত্ত পুরো বিষয়টি নিয়ে বলেছেন, ‘আমাদের আবারও সাডেন ডেথে অংশ নিতে বলা হয়েছিল। ততক্ষণে খেলোয়াড়রা একদফা উল্লাস করে ফেলেছে, ওদের ফোকাস নড়ে গিয়েছিল। এরপর আমাদের এক কর্তা বারবার বলছিলেন বিদেশের মাটিতে মেয়েদের নিরাপত্তার কথা ভেবে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে।’

কর্তাদের কারণে মানতে বাধ্য হলেও শুক্লা ট্রফি কেড়ে নেওয়ার অভিযোগ জানিয়ে রেখেছেন, ‘যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনও কারণই নেই আমাদের। ম্যাচ কমিশনার যখন বললেন ট্রফি টসে নির্ধারিত হবে, তখন তো বাংলাদেশের কেউ আপত্তি করেননি।

কিন্তু টস হারার পর ওদের রং বদলে গেলো। বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে আয়োজকরা কি আমাদের কোন কথা শুনতো? টস হারলে আমরা কোনও প্রতিবাদও জানাতাম না। ট্রফি নেওয়ার সময় উপস্থিত থাকার কোনও ইচ্ছে আমার ছিল না। শুধু মেয়েদের কথা ভেবে গিয়েছিলাম। এটুকুই বলবো, আমাদের প্রাপ্য ট্রফিটা কেড়ে নেওয়া হলো।’

টস শেষে ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার কথাও জানালেন শুক্লা, ‘টস শেষে আমাদের খেলোয়াড়দের ওপর বোতল আর ইট ছোড়া হয়েছিল। এজন্য মাঠে বেশিক্ষণ উদযাপন না করে ড্রেসিংরুমে ফিরে যাই।

এমন পরিস্থিতিতে আমাদের হাইকমিশনের কর্তারা দেখা করেন দলের সঙ্গে। তারা মেয়েদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। শেষ পর্যন্ত আমাদের যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে হয়।’

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews