টাঙ্গাইলের ভূঞাপুরে খাজা মঈনুদ্দিন চিসতি (রহঃ) এর স্মরণে ৩৮ তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রামপুর গ্রামের মরহুম আব্দুল পীরে কামেল আবুল কালাম আজাদ (কালাম হুজুর) এর নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা,
ইউপি সদস্য ফজলুল হক, সাংবাদিক খন্দকার মাসুদ রানা, গাবসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম,
গাবসারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আরিফ তালুকদার, মাজহারুল ইসলাম পাপন, আব্দুস সাত্তার, আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম পর্বে মিলাদ, ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির ও সামা কাউয়াল অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে খাজার শানে শুরু হয়ে ভাব বিচ্ছেদে শেষ হয়। এসময় গান পরিবেশন করেন- প্রখ্যাত বাউল শিল্পী বন্যা সরকার, জ্যোতি ভূঁইয়া ও অন্যান্য শিল্পীরা।

Leave a Reply