1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

র‌্যাবের অভিযান

রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিত্যপণ্য গুদামজাত করে আসন্ন রমজানে বাজারে নিত্যপণ্যের সংকট সৃষ্টির অপচেস্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিগত দুই সপ্তাহ যাবত কয়েকটি অনুসন্ধান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তথ্যের সত্যতা যাচাইয়ের পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ডেমরার সিরাজ উদ্দিন রোড, ডগাইর বাসের পুলপাড়া, সাধুর মাঠ এবং সারুলিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩।

উল্লেখিত এলাকার আল ফারাবী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রীজ, বিসমিল্লাহ জেনারেল স্টোর, মক্কা মদিনা রা্ইস এজেন্সী, মা রাইচ এজন্সী ও বাবুল ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়।

এসময় ওই প্রতিষ্ঠানের গুদাম থেকে ১ লাখ পঁচানব্বই হাজার আটশ কেজি চাল, ৩৩ হাজার ১শ দুই লিটার সয়াবিন তেল, ৪ হাজার ৮’শ কেজি আটা, ৪১ হাজার কেজি ডাল ও ছোলা, ১ হাজার ৫০ কেজি চিনি ও ৪০ হাজার কেজি ময়দা জব্দ করা হয়।

পাশাপাশি অবৈধভাবে নিত্যপণ্য মজুদের দায়ে মক্কা মদিনা রাইস এজেন্সীকে ৩ লাখ, মা রাইচ এজেন্সীকে ৫০ হাজার, বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ৫০ হাজার, আল ফারাবী ফুড বেভারেজ অ্যান্ড ইন্ডাস্ট্রীজকে ৫০ হাজার এবং বাবুল ট্রেডার্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট এ জরিমানা করেন।

ফলে রমজানে বাজারে নিত্যপণ্যের সংকট সৃষ্টিতে কিছু অসাধু ব্যবসায়ীর অপচেস্টা নস্যাৎ হয়ে গেছে।

প্রসঙ্গত, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে ২১ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছিলেন, রমজানে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। রমজানের পণ্যের কোনও সংকট নেই। কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, যেভাবে প্রাইস লেভেলকে ধরে রাখা যায়, সে কাজগুলোই সরকার করছে। চিন্তার কোনও কারণ নেই। দরকার হলে কঠোর পদক্ষেপ নেব, শাস্তিমূলক পদক্ষেপের দিকে যাব। কাউকে ছাড় দেব না।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews