1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জাবিতে ধর্ষণ: যশোর মহিলা দলের মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড

  • বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে যশোরে মহিলা দলের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মহিলা দলের নেতারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ৩ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দেয় জেলা মহিলা দল। জেলা, নগর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কের আইনজীবী সমিতির সামনে জড়ো হন। এ সময় পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান নেন। নেতা-কর্মীরা যখন মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করেন, এ সময় পুলিশ নেতা-কর্মীদের কাছে থাকা ব্যানার টানাহেঁচড়া করে নিয়ে নেয়।

এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময়ে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালকে লাঠিপেটা করে। পরে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে প্রেসক্লাব এলাকা ত্যাগ করেন।

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন নাহার পান্না বলেন, ‘আজকের এই স্বাধীন বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই। এই সরকার ক্ষমতায় এসে শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে নারীরা নিরাপত্তায় নেই। তার উদাহরণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী ধর্ষণ হওয়া। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছিলাম। শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ পালন করতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপিকে দমনের জন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা–হামলা করা হচ্ছে। এভাবে বিএনপিকে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শত বাধা উপেক্ষা করেও বিএনপির যে দাবি,

জনগণের যে দাবি সেটা রাজপথেই করে যাবে। একই সঙ্গে এই শান্তপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের ওপর লাথি মারা, ওড়না টেনে ধরাসহ শ্লীলতাহানির ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (অপারেশন) পলাশ কুমারকে অপসারণের দাবি জানাই।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মহিলা দলের অভিযোগ মিথ্যা। তারা কোনো অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করে সড়কে যানজটের সৃষ্টি করছিল। সে কারণে তাদের দ্রুত জায়গা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।’

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews