টাঙ্গাইলের ভূঞাপুর দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খাশবিয়ারা দাখিল মাদরাসায় এ বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোঃ রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন- নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার,
নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,
ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Leave a Reply