গাজীপুরের শ্রীপুরে খাটের সঙ্গে স্ত্রীর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে দিয়ে হৃদয় (২২) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হৃদয় মাগুরার মোহাম্মদপুর উপজেলার পারিঘাটা গ্রামের পিঞ্জর মিয়া শাহিনের ছেলে।
প্রায় দুই যুগ ধরে হৃদয়ের বাবা শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নুরুল চেয়ারম্যানের বাড়ি এলাকায় বসবাস করছেন। সেখানে তাদের কাপড়ের ব্যবসা আছে।
নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, প্রায় চার মাস আগে আর্জিনার সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। তাদের বিয়ের বিষয়টি গোপন ছিল।
আর্জিনা হলেন হৃদয়ের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর হৃদয় শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকার আফাজ উদ্দিনের
বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আর্জিনার বাবার বাড়ি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে।





Leave a Reply