1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দন্ত চিকিৎসক নিহত

  • সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দন্ত চিকিৎসক নিহত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান লিটন (৩১) নামে এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের রানীহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ওপর চাকপাড়ার আতাউর রহমানের ছেলে। তিনি কানসাট এলাকায় নিজের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, সকাল ৮টার দিকে মাহমুদুল হাসান মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। রানীহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

ওসি আরও জানান, মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews