1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

ভূঞাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রামাণিক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

এসময় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষর করেন। এবিষয়টি প্রতিষ্ঠানের সভাপতি নিজেই শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জানান।

বিদ্যালয় সভাপতির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম (২০২১-২০২২) অর্থ বছরের স্লিপ ফান্ডের প্রাক্কলনে ২৫ হাজার টাকা দিয়ে প্রিন্টার কিনার কথা থাকলেও তা না কিনে ২৫ হাজার টাকা আত্মসাৎ করেন। তারপর (২০২২-২০২৩) অর্থ বছরে স্লিপ ফান্ডের প্রাক্কলনে রুম পাট্রিশন উল্লেখ থাকলে তা না করে তিনি ওই টাকাও আত্মসাৎ করেন।

এরপর (২০২২-২০২৩) অর্থ বছরে প্রাক প্রাথমিকের জন্য ১০ হাজার টাকা উত্তোলন করে কোন কাজ না করে সে টাকাও আত্মসাৎ করেন। তাছাড়া প্রধান শিক্ষক বিভিন্ন সময় দরিদ্র ছাত্র-ছাত্রীদের কাছ থেকে উপবৃত্তির টাকা উত্তোলন করে থাকেন। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন মেরামত বাবদ বরাদ্দ টাকা থেকে আত্মসাৎ করে থাকেন।

অভিযোগ থেকে আরো জানা যায় প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম মাঝে মাঝে ছুটি না নিয়ে বিদ্যালয়ে না এসে, পরের দিন হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষিক মোঃ সিরাজুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যেসব কাজের জন্য টাকা বরাদ্দ দেয়া হয়েছে সে কাজগুলো চলমান রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী বলেন- আমি এবিষয়ে অবগত নয়। তবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিসারের সাথে বসে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews