1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সীমান্তে ব্যাপক গুলাগুলি ও বোমা বর্ষণ,গুলিতে আহত-১

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সীমান্তে ব্যাপক গুলাগুলি ও বোমা বর্ষণ,গুলিতে আহত-১

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ১৪ সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে, সীমান্তের সর্বোচ্চ সর্তকতায় বিজিবি

কায়সার হামিদ মানিক,সীমান্ত থেকে ফিরে, কক্সবাজার অফিস :

মিয়ানমার সীমান্তে চলছে ব্যাপক গুলাগুলিও বোমাবর্ষণ। শনিবার রাত ৩ টা থেকে শুরু করে সকাল ১২ টা পর্যন্ত থেমে থেমে গুলাগুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটেছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তে।

বেশ কয়েকটি গুলি ও মটারসেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে।এতে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে প্রবীন্দ্র ধর নামে এক বাংলাদেশির ডান হাতে গুলি লেগে আহত হয়েছেন।এতে স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করেছেন।
সীমান্তের ওপারে গুলাগুলির খোসা ও মর্টার শেল কোনা পাড়ার কয়েকটি ঘরে এসে পড়লে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ও আসবার পত্র।

আহত প্রবীন্দ্র ধর (৫৫) তুমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ধরের ছেলে।রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকায় এ ঘটনা ঘটে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সংঘর্ষে পেরে উঠতে না পেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির ১৪ জনের সদস্য বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। তাদের ধুমধুম বিজিবি ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। সীমান্ত পথে আরো ৩০ জনেরও বেশি বিজিপি সদস্য বাংলাদেশে ঢুকার জন্য অবস্থান নিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ জানান,মিয়ানমারের সংঘর্ষ ও গুলাগুলির ঘটনায় সীমান্তে নিয়োজিত কিছু বিজিপির সদস্যরা তুমরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে লাগুয়া স্কুলগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিরাপত্তা বাড়িয়েছে সীমান্তে। নিরাপত্তা চৌকি গুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সীমান্তে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন থেকে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সীমান্তের দিকে নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সাথে সে দেশের সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এ সংঘর্ষের জের ধরে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রূ সীমান্তেও উত্তেজনা চলছে। মিয়ানমারের বিদ্রোহীরা দখল করে নিয়েছে মিয়ানমারের তুমব্রু ক্যাম্পটি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews