1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিয়ের প্রলোভনে ধর্ষন-ধর্ষক গ্রেফতার

  • শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

বিয়ের প্রলোভনে ধর্ষন-ধর্ষক গ্রেফতার

লালমনিরহাট অফিস:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ধর্ষণ মামলার ইসরাউল হক রানাকে (২৪) নামের এক আসামীকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ ২ ফেব্রুয়ারি কক্সবাজার জেলার পেকুয়া এলাকায়ড় সেখানকার থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে আদিতমারী থানায় নিয়ে আসেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ষণ মামলার আসামীকে কক্সবাজার থেকে গ্রেফতার করে নিয়ে আসার বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেন আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী।

এসময় সাংবাদিকদের তিনি জানান, দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি ইসরাউল হক রানাকে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে কক্সবাজার থেকে আদিতমারী থানায় নিয়ে আসা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

ওসি আরো জানান, ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের চাপ দেয়ায় বিয়েতে অস্বীকৃতি জানায় ধর্ষণকারী। পরে আত্নগোপনে চলে যায় রানা। তিনি কক্সবাজারের পেকুয়া এলাকায় কাজল নামের এক খামারীর বাড়িতে ছদ্দবেশে গরুর খামারে কাজ করত। এমন খবরের সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওসি তদন্ত রফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ সেখানকার পুলিশের সহায়তায় রানাকে গ্রেফতার করেন।

মামলা সূত্রে জানা গেছে, দশম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিদিনই তাকে বিরক্ত করত রানা। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে আত্মীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে রানা।

এতে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের চাপ দেয়ায় বিয়েতে অস্বীকৃতি জানায় ধর্ষণকারী। পরে আত্নগোপনে চলে যায় রানা। এভাবে কালক্ষেপণ করলে গত ২১ জানুয়ারি লালমনিরহাটের একটি বেসরকারি হাসপাতালে ওই স্কুল ছাত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। পরে ওই ছাত্রী বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews