1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শীত-বৃষ্টি-শৈত্যপ্রবাহ নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

  • শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

শীত-বৃষ্টি-শৈত্যপ্রবাহ নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

গত দু’দিনে মেঘ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। যার ফলে শীতের অনুভূতি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনো ১০ ডিগ্রির ঘরে রয়েছে। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ফেব্রুয়ারিতে আরও একটা শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ ও বৃষ্টি আপাতত বিদায় নেওয়ায় আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে আজ রাতে শীত অনুভূতি কিছুটা বাড়তে পারে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) নোয়াখালীর মাইজদীকোর্টে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ভোলায় ৬, বরিশালে ৫, সিলেটে ৩ ছাড়াও ফেনী, পটুয়াখালী ও যশোরে ২ মিলিমিটার বৃষ্টিপাতসহ দেশের বেশকিছু জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে আজ থেকে সোমবার অবধি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল,

অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।এ ছাড়া আগামী পাঁচ দিনে হালকা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews