কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যা ঢালার মুখ এলাকায় পাহাড়ের মাটি কাটার সময় মাটির নিচে চাপায় পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা ঢালার মুখ জনৈক দেলোয়ার এর পোল্ট্রি ফার্ম এর পশ্চিমে বন বিভাগের পাহাড়ে এঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা হলেন,১৭ নম্বর ক্যাম্পের ৭০/ এইচ ব্লকের মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ আলম(২৮)।
খবর পেয়ে উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামীম হোসেন রাত ১০ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান সকাল ৭ টা থেকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা ঢালার মুখ জনৈক দেলোয়ার এর বাড়ির পাশে বন বিভাগের পাহাড় কাটার জন্য নিয়োজিত হয়।
পাহাড়ের মাটি কাটার সময় মাটির বড় একটি চাক ভিকটিমের উপরে পড়লে চোখের ভ্রু এর উপর হয়ে পেটের উপর চাপা পড়ে মলদ্বার দিয়ে পেটের ভুড়ি বের হযে যায় এবং ডান পায়ের গোড়ালীর হাড় ভেঙ্গে ঘটনাস্থলেই মারা যায়।
থানা পুলিশ সংবাদ পেয় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Leave a Reply