1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজারে সি-গাল হোটেলে পর্যটকের মৃত্যু

  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

কক্সবাজারে সি-গাল হোটেলে পর্যটকের মৃত্যু

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজার সুগন্ধা পয়েন্টস্থ সাগরতীর তারকা হোটেল সি-গাল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামক এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে ওই হোটেলের ৩০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশের তথ্যসূত্রে জানা যায়, গাজী এম শওকত হাসান কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অশোক তলা এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার এসে ওই হোটেলে উঠেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গাজী এম শওকত হাসান গত ৩০ জানুয়ারি গ্রুপ ট্যুরে কক্সবাজার আসেন।

হোটেল সিগালের তৃতীয় তলার নিজ কক্ষে তিনি অসুস্থ অবস্থায় ফ্লোরে পড়ে থাকলে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও ) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সীগালের কর্মচারিরা সহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, তার শরীরে আঘাতের কোন প্রকার চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ পরিষ্কার না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

পুলিশের তথ্যসূত্রে জানা যায়, তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন কর্মচারী ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews