চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন সহ এক জনকে আটক করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
আটককৃত ব্যক্তি হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট পুকুরিয়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মান্নান (৩৫)।
৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে (১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় জানায় বিকাল সাড়ে ৪ টার সময় ৫৯ বিজিবি সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকার বালিয়াদিঘী গ্রাম দিয়ে অবৈধ অস্ত্র এবং গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
এপ্রেক্ষিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর দিক নির্দেশনায় উপ অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে।
১ জন মোটর সাইকেল আরোহী সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে বিজিবি টহল দল মোটর সাইকেলটি থামার সংকেত প্রদান করা সত্ত্বেও গাড়ী না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল পেছনে বসে থাকা আরোহীর জ্যাকেট টেনে ধরলে নীচে পড়ে যায় এবং অপর আরোহী মোটর সাইকেলসহ পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন সহ হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের
লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।





Leave a Reply