চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় আয়না খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মতিয়ার রহমান দোলন বিষয়টি নিশ্চিত করেন।
আয়না খাতুন মিরপুর থানাধীন কুর্ষা ইউনিয়নের মাজহাদ গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের সোহেল রানা ওরফে কালুর স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে একাই বিচালির খর দিয়ে আগুন পোহাচ্ছিলেন গৃহবধূ আয়না খাতুন। এ সময় তার বাড়িতে সন্তানরা থাকলেও তার স্বামী (সোহেল রানা) ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন।
আগুন পোহানোর এক পর্যায়ে তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন সারা শরীরে ছড়িয়ে পড়ে।
প্রতিবেশী রহিমা বেগম জানান, ‘তার সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার সেখান থেকে জন্য ওই দিন রাতেই ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় তার মৃত্যু হয়।’
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ‘ঢাকার শাহবাগ থানা থেকে একটি মেসেজের মাধ্যমে মৃত্যুর ঘটনাটি জানায়।
তবে, নিহতের পরিবারের পক্ষ থেকে জিডি কিংবা পুলিশকে এখনো অবগত করেনি।’





Leave a Reply