1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিনাইদহে পরকীয়া করায় চাচাকে কুপিয়ে মারলেন দুই ভাতিজা

  • বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় পরকীয়া প্রেমের কারণে চাচা লাল্টু মোল্লাকে (৩৬) কুপিয়ে হত্যা করেছেন দুই ভাতিজা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত লাল্টু মোল্লা ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের গেনো মোল্লার ছেলে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের লকাই মোল্লার ছেলে আসাদ ও মিরাজ । লকাই ও লাল্টু আপন চাচাতো ভাই।

কাকুড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা সম্রাট হোসেন জানান, বিকেলে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন চাচা লাল্টু মোল্লা। পথে তার প্রতিবেশী ভাতিজা আসাদ ও মিরাজ তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত লাল্টু মোল্লা গত বছর পরকীয়া করে বড় ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এ নিয়ে একই গোষ্ঠীর যৌথ পরিবারের মাঝে বিরোধ শুরু হয়। ওই বিরোধের জেরে লাল্টু দীর্ঘদিন আত্মগোপন থেকে সম্প্রতি বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার দুপুরে মিম আসাদ ও মিরাজ নামে আপন দুই ভাই তার চাচা লাল্টুকে পার্শ্ববর্তী কাকুড়াডাঙ্গা বিলের মাঠে কুপিয়ে হত্যা করেন।

১২ নং নিত্যনন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন জানান, লাল্টু লকাইয়ের আপন চাচাতো ভাই। লকাই ইটালী প্রবাসী। তার দুটি বড় ছেলে রয়েছে। লাল্টু প্রবাসী লকাইয়ের স্ত্রীকে পরকীয়া করে বিয়ে করেন। পরে পারিবারিক চাপে তাদের ডিভোর্স হয়। লকাই তার স্ত্রীকে মেনে নিয়ে আবারো বিয়ের জন্য সম্মতি দেয়। কিন্তু লকাইয়ের দুই ছেলে বিষয়টি মেনে নিতে পারেননি। এ কারণে দুই ভাই মিলে লাল্টুকে হত্যা করেছেন।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়া প্রেমের কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews