চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, সাজাপ্রাপ্ত আসামি, ওয়ারেন্ট তামিল সহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন এএসআই মোঃ জাকারিয়া।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, গেলো নভেম্বর ও ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই হন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এএসআই মোঃ জাকারিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ঘোষণা দিয়ে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম (সেবা)।
এ সময় পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।
এ ব্যাপারে এএসআই মোঃ জাকারিয়া বলেন, এ গৌরব শুধু আমার একার নয়, এটি থানার প্রত্যেকটি পুলিশ সদস্যের। তাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কারণে আজ এই গৌরব অর্জন করতে পেরেছি।
তাই এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন থানার প্রতিটি পুলিশ সদস্যের। আমি আমার এই পুরস্কার ও অর্জন থানার প্রত্যেকটি পুলিশ সদস্যদের প্রতি উৎসর্গ করলাম।এ সময় জেলায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply