চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক ০৮ জনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম (বার) এর সার্বিক নির্দেশক্রমে সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিন্টু রহমান এর তত্ত্বাবধানে, এস আই আজিম আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স রাত্রিকালীন মোবাইল-০২ এর একটি আভিযানিক দল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জানুয়ারী) তারিখ ভোর সাড়ে ৫ টার সময় পৌরসভাধীন নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো বালিয়াডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫), একই গ্রামের রমজান আলীর ছেলে হিমেল আলী ওরফে সামসুল আলম (২৮), চাঁপাই-পালসা গ্রামের মোঃ রুকুলের ছেলে জুবায়ের হোসেন (২১), বালিয়াডাঙ্গা বড়ঘাট গ্রামের তোহরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৭), রাধুনিডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে আমিনুল ইসলাম (২৬), আজাইপুর গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে আলিউল ইসলাম (৪৫), পালশা গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩৫), নাচোল উপজেলার পাহাড়পুর মমিন মোড় এলাকার লদু আলীর ছেলে মোঃ আলম (২২)। সর্ব জেলা- চাঁপাইনবাবগঞ্জ-দের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ১০ (দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ মনিরুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী, তাকে মাদক ক্রয়-বিক্রয় ও চলাফেরা করার জন্য ৪নং আসামী মোঃ আহাদ আলী (২৭) সার্বক্ষনিক সহায়তা করে।
আসামী মোঃ মনিরুল তার শারীরিক প্রতিবন্ধীকতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে মাদকদ্রব্য গাঁজা আনায়ন করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে এবং নিজেও বিক্রয় করে আসতেছে।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Leave a Reply