1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অতিথি পরিচয়ে বাসায় ঢুকে গল্প, অচেতন করে স্বর্ণালংকার লুট

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

অতিথি পরিচয়ে বাসায় ঢুকে গল্প, অচেতন করে স্বর্ণালংকার লুট

ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়ায় ভাতিজির বান্ধবী পরিচয় দিয়ে বাসায় ঢুকে সবাইকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গজারিয়া পাড়ার হাসান সিকদারের মেয়ে তানিয়া আক্তার সাদিয়া (৩২), পিরোজপুর জেলার নতুন বাজার গ্রামের আলতাফ হোসেনের ছেলে বাপ্পি হাসান নাহিদ (২৬)

এবং ঢাকার আদাবর আলিফ হাউজিংয়ের মৃত সেলিম মিয়ার ছেলে জাকির হোসেন (৪৫)। এ সময় চক্রের কাছ থেকে এক ভরি সোনা উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার (২৮ জানুয়ারি) পৌরসভার পশ্চিম ডাক্তারপাড়া রফিক ম্যানশনের তৃতীয় তলায় ব্যবসায়ী রফিকুল ইসলামের বাসার গৃহপরিচারিকা বাসা পরিষ্কার করছিলেন।

তখন দরজা খোলা পেয়ে কৌশলে তানিয়া আক্তার সাদিয়া নামে এক তরুণী বাসায় ঢুকে নিজেকে অতিথি হিসেবে পরিচয় দেন। পরে রফিকের স্ত্রীর সঙ্গে গল্পের ছলে স্বর্ণালংকারের কথা জিজ্ঞাসা করেন। একপর্যায়ে তাদের অচেতন করে আলমারি থেকে সাত ভরি আট আনা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন।

ওইদিন বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় একটি বাড়িতে চুরি করতে গেলে এ চক্রের তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, প্রতারক তানিয়া আক্তার সাদিয়া ঘরে আসার পর নিজেকে আমার আমেরিকা প্রবাসী ভাতিজি বর্ষার বান্ধবী পরিচয় দেয় এবং তারা একসঙ্গে আমেরিকায় থাকেন বলে জানায়।

তখন আমার স্ত্রী তাকে বসতে বলে। দুপুরে খাবার খেতে বাসায় এসে আমার স্ত্রীকে কিছুটা অসুস্থ দেখি। এ ছাড়া বাসার জিনিসপত্র এলোমেলো, আলমারি ও গয়নার বাক্স খোলা অবস্থায় দেখতে পাই।

পরে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে প্রতারককে শনাক্ত করি।ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews