1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তুমব্রু সীমান্তে ফের বিস্ফোরণের শব্দঃখোলা ছিল পাঠদান

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

তুমব্রু সীমান্তে ফের বিস্ফোরণের শব্দঃখোলা ছিল পাঠদান 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে আরকান আর্মি,আরএসও বিদ্রোহী গোষ্ঠী সাথে  মিয়ানমার জান্তা সরকারের মধ্যে চলমান সংঘাতের জেরে প্রায় একদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ফের বদলে গেছে পরিস্থিতি। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু সীমান্তে আবারও প্রচণ্ড গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের মাঝে। 

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ জানান, গত সোমবার রাত থেকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ঘুমধুম সীমান্তের কাছে কোনো প্রকার গোলাবারুদ বা মর্টার শেলের শব্দ শোনা যায়নি।

কিন্তু সন্ধ্যা পর থেকে আবারও থেমে থেমে গোলাবারুদের শব্দ শোনা যাচ্ছে। তবে তা সীমান্ত থেকে দুই-তিন কিলোমিটার দূরে। ধারণা করা হচ্ছে সেখানে মর্টার শেল ও গোলা নিক্ষেপ করা হচ্ছে। ঘুমধুম সীমান্তবর্তী পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সোমবার বন্ধ রাখা হলেও মঙ্গলবার পাঠদান শুরু হয়। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী জানিয়েছেন।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, সীমান্ত পরিস্থিতি কঠোর নজরদারিসহ সজাগ দৃষ্টিতে পর্যাবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতিতে ভিন্ন হলে প্রয়োজনে বন্ধ রাখা হবে। তাছাড়া পরিস্থিতি বিবেচনা করে প্রধান শিক্ষকরাও সিদ্ধান্ত নিতে পারেন। এটা শিক্ষকদের বলা হয়েছে।

সীমান্তে বসবাসরত স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের কাছাকাছি সংঘাত না হলেও মিয়ানমারের ভেতরে সংঘাত তীব্র হচ্ছে। ধারণা করা হচ্ছে বিদ্রোহী আরকান আর্মি ক্রমাগত মিয়ানমারের অভ্যন্তরে যাচ্ছে আর মিয়ানমার সেনাবাহিনী ক্রমাগত পেছনে যাচ্ছে। সীমান্ত থেকে সাত-আট কিলোমিটার ভেতরে সংঘর্ষ হচ্ছে বলে মনে করছেন তারা।

বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে বলে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন জানিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান জানান, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির এ সংঘর্ষ শুরু হয় দেড় বছর আগে। ২০২২ সালে জুলাই থেকে শুরু হয়ে টানা ছয় মাস যুদ্ধ চলে সরকারি বাহিনী ও বিদ্রোহী বাহিনীর মধ্যে। এর পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সম্প্রতি আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে উদ্বেগ, প্রত্যাবাসনে ছন্দপতন মিয়ানমারের অভ্যন্তরে নতুন করে সংঘাতে দুশ্চিন্তায় পড়েছেন কক্সবাজারে উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা সরকারের সংঘাতের কারণে মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের ওপর নির্যাতন হতে পারে। এতে ফের বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আশংকা রয়েছে। একই সঙ্গে প্রত্যাবাসন বাধাগ্রস্ত হবে।

উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইউনুছ বলেন, মিয়ানমারের মংডু ও আকিয়ার শহরের আশেপাশের গ্রামে এখনও চার-পাঁচ লাখ রোহিঙ্গা আছে। বিদ্রোহীদের সাথে সংঘর্ষের পর সেখানে জান্তা বাহিনী বোমা বর্ষণ, নির্যাতন করছে। এতে অনেকেই হতাহত হয়েছে বলে শোনা যাচ্ছে। এ পরিস্থিতিতে রোহিঙ্গারা অনেকেই গ্রাম ছেড়ে পাহাড়ে আশ্রয় নেওয়ার খবর আসছে।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মোহাম্মদ জোবাইর বলেন, মিয়ানমার আমাদের একবার গণহত্যা চালিয়ে দেশ ছাড়া করেছে। তখন বাংলাদেশ আশ্রয় দিয়ে প্রাণ বাঁচিয়েছে। মিয়ানমার আমাদের দেশে ফিরিয়ে নিচ্ছে না। তার পরও বাংলাদেশ চীনকে সঙ্গে নিয়ে কাজ করছে।

রাখাইনে সংঘাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ থমকে দাঁড়িয়েছে বলে মনে করছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃমিজানুর রহমান। তিনি বলেন, মিয়ানমারের সাথে আলোচনা অনেক এগিয়ে গিয়েছিল। তার ছন্দপতন হয়েছে। সংঘাত হয়তো দীর্ঘমেয়াদি হবে না।

আশা করি, পরে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশের একটি আশংকা তৈরি হয়েছে। এর জন্য প্রশাসনকে সতর্ক থাকতে হবে, যেন কোনোভাবেই নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ না হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews