1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলায় দা দিয়ে কুপিয়ে স্ত্রী লিপি খাতুনকে (৩২) হত্যার দায়ে স্বামী রুবেল সরদারকে (৪৫) মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রুবেল সরদার পাংশা উপজেলার উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা। সোমবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, রুবেল মাছের ব্যবসা করতেন। এক পর্যায়ে বেকার হয়ে পড়ে নেশা শুরু করেন। প্রায়ই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো। তার স্ত্রী রাগ করে বাবার বাড়ি উপজেলার সাজুরিয়া চলে যান।

ঘটনার তিন দিন আগে স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন রুবেল। পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১৯ জানুয়ারি সকালে দুজনের আবার ঝগড়া হলে স্ত্রী লিপি খাতুনকে কুপিয়ে হত্যা করেন রুবেল। স্থানীয়রা অভিযুক্ত স্বামী রুবেল সরদারকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়রা জানান, রুবেল-লিপি দম্পতির তিন সন্তান রয়েছে। এ ঘটনায় লিপির পিতা এলেম আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পাংশা থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ রুবেলকে আদালতে সোপর্দ করে। রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল সরদারকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ রায়ে বাদীপক্ষসহ সবাই সন্তুষ্ট। এ রকম রায়ে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews