1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই

  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৯২ বার পড়া হয়েছে

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজার জেলার চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি  বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

গতকাল রোববার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১ টার দিকে পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে হালকাকারা মৌলভীচর এলাকার নুরুল আলম বাবুর্চির বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা ২নম্বর ওয়ার্ডে নুরুল আলম পেশায় একজন বাবুর্চি। পরিশ্রমের টাকাসহ বিভিন্নজনের কাছ থেকে দেনা- পাওনা করে দুই কক্ষবিশিষ্ট একটি বাড়ি তৈরি করেন।

সেখানে দুই পরিবারের ছয়জন বসবাস করে আসছে। কিন্তু রোববার দুপুরে দিকে হঠাৎ করেই তাদের বসতবাড়িতে আগুন লাগে। এমনকি মুহূর্তের মধ্যে আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস (দমকল বাহিনী) সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহূর্তের মধ্যেই তার বসতবাড়ির দুইটি টিনের ঘর ও বিভিন্ন আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দু-ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণ আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। মালামাল পুড়ে গেলও কেউ আহত হয়নি।

 চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফকরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে জানালে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews