চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের (এসপি) কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, গেলো ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন শিবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম (সেবা) শিবগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া।
তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।এক প্রতিক্রিয়ায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়,
এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।
এ সময় জেলায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply