টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃ হাউজবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ক্যান্টনমেন্টপাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আশরাফুল কাদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন শাহার জাদ মোমেন চৌধুরী। এ সময় পরিচালনা পর্ষদ সদস্য,
শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, ঘাটাইল উপজেলা পরিষদের অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিপুল সংখ্যক অভিভাবক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেঃকর্নেল মোঃ ফেরদৌস-উর রহমান খান এবং নাজনীন নাহার লুনা। উক্ত প্রতিযোগিতায় ৪টি হাউজের মধ্যে ভাসানী হাউজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রীড় প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদেও অংশ গ্রহণে জাঁকজমক প‚র্ণ মার্চ পাস্ট (কুচকাওয়াজ) ও মনোজ্ঞথিমডিসপে¬ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক চরিত্র গঠনসহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন। তিনি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত বক্তব্যের মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশকরেন।

Leave a Reply