1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে সাবেক ইউপি সদস্য আবু তালেব মাধুর ইন্তেকাল

  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

ভূঞাপুরে সাবেক ইউপি সদস্য আবু তালেব মাধুর ইন্তেকাল

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু তালেব মিয়া (মাধু মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৫:৩০ টায় টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ব্যক্তি অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইল সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

তাকে রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় কষ্টাপাড়া কবরস্থান ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে ওই কবরস্থানেই দাফন করা হয়।

আবু তালেব মাধুর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার জানাজা নামাজে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews