1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গার নার্সকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার নার্সকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার 

চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজা খাতুন (৩৮) নামের এক সেবিকাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জীবননগর পৌর এলাকার মা নার্সিং হোম অ্যান্ড ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজা খাতুন একই উপজেলার বালিহুদা গ্রামের কবির হোসেনের স্ত্রী। তিনি ওই ক্লিনিকে দীর্ঘ ৮ বছর ধরে সেবিকা হিসেবে কর্মরত ছিলেন। ওই ঘটনায় অভিযুক্ত স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো ছুরি।

পুলিশ জানায়, প্রথম স্বামীর সংসারে বিচ্ছেদের পর মা নার্সিং হোম এন্ড ক্লিনিকে নার্সের কাজ শুরু করেন হাফিজা। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন কবির হোসেনের সঙ্গে।

গত কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল রাতে ক্লিনিকে ঢুকে হাফিজাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন কবির। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews