1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষা উৎসব

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

ঘাটাইলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষা উৎসব

রেজাউল করিম খান (রাজু),ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : 

গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা নগরের স্কুলের তুলনায় অনেক সুযোগ সুবিধা হতে বঞ্চিত। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষার প্রতি মফস্বলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমি এক আয়োজন করেন ঘাটাইল উপজেলা হতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া কয়েকজন শিক্ষার্থী। শনিবার সকাল ১০ টায় উপজেলার এমকে ডিআর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে ২০ টি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা উৎসবের আয়োজন করেন তারা।

এমকে ডিআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপত্বিতে সভায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুয়েল মামুন মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কুইজ প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা, কবিতা আবৃত্তিসহ সহশিক্ষামূলক নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার যেন স্কুল পড়–য়া শিক্ষার্থীরা না করে সেজন্য বিতর্ক প্রতিযোগীতায় এর বিষয় নির্ধারণ করা হয় ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করছে।’ এ বিষয়ের উপর পক্ষে এবং বিপক্ষে চমৎকার যুক্তি-তর্ক উপস্থাপন করে পাকুটিয়া স্কুল এন্ড কলেজ ও এমকে ডিআর স্কুলের তার্কিকদল। প্রায় দুইশতাধিক শিক্ষার্থী এ অনুষ্ঠান উপভোগ করেন।

বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা প্রতি আগ্রহ বাড়াতে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ দেন স্কুলের শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম শাওন জানান, আমরা মফস্বল থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করছি। ওরা আমাদের আগামী গড়বে।

তাই ওদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্বের ভেতরই পড়ে। দায়িত্ববোধ থেকেই আমাদের এ আয়োজন। ছোটদের জন্য তাদের শিক্ষামূলক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

সরকার ও রাজনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র আলমগীর হোসেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার এবং সার্টিফিকেট প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews