1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মায়ের মরদেহ রান্নাঘরে ছেলের মরদেহ ঝুলছিল গাছে

  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রাম থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাবনী খাতুনের স্বামী আব্দুর রশিদ মালয়েশিয়ায় থাকেন। পাবনার চাটমোহরে লাবনী খাতুন (৩৫) নামে প্রবাসীর স্ত্রী ও তার শিশু ছেলে রিয়াদ হোসেনের (৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাবনী খাতুনের মরদেহ রান্নাঘরে পড়েছিল আর শিশু রিয়াদের মরদেহ ঝুলছিল বাড়ির পাশে একটি গাছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাদের খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

তিনি জানান, ৩৫ বছর বয়সি লাবনী খাতুনের মরদেহ রান্নাঘরে পড়ে ছিল আর তার সন্তান আট বছরের রিয়াদ হোসেনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কয়েকজন মুখোশ পরিহিত দুর্বৃত্ত ওই প্রবাসীর বাড়িতে এসে ঘরবাড়িতে ভংচুর চালায়।

এসময় বাড়িতে থাকা মা ও ছেলে চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে শুক্রবার সকালে পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফৈলজানা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। এমনিতে কারও সঙ্গে তাদের শত্রুতা ছিল না বলে জেনেছি।

ইউপি সদস্য নান্নু মিয়া বলেন, ওই বাড়িতে লাবনী, ছেলে রিয়াদ ও তার শাশুড়ি থাকতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে, কেউ হয়তো টাকাপয়সা চুরি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews