1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টাঙ্গাইল পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আহসান উল্লাহ্

  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইল পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আহসান উল্লাহ্

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

অভিনব কায়দায় একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ে গ্রেপ্তার, মাদক, সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি’র সম্মাননা পেলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্। একই সঙ্গে ভূঞাপুর থানাকেও অপরাধ দমনে জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসি মোঃ আহসান উল্লাহ্ এ বিষয়টি জানিয়েছেন। এর আগে গত বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার। এসময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে একাধিক হত্যা মামলা ও লাশ উদ্ধারসহ চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। দায়ের করা এসব মামলায় অভিযোগের পর দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করতে সক্ষম হন ভূঞাপুর থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি আহসান উল্লাহ্ ও থানা সহ বেশ কয়েকজন এস.আই এবং এ.এস.আইকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা ক্রেস্ট প্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) হলেন- ফরিদ আহম্মেদ, আল মামুন, তাহেরুল ইসলাম ও জুম্মান খান। এএসআই আব্দুল্লাহ আল মাহফুজ ও মঞ্জুরুল ইসলাম।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ বলেন, একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ভূঞাপুর থানা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে এবং আমাকেও শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি ও বিভিন্ন ক্যাটাগরিতে থানার ১৪ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। ভূঞাপুরবাসী সহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এ অর্জন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews