কক্সবাজারের উখিয়ায় ২৭ কোট ৯৭ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে ১২ টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উখিয়া টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ৭ টি সড়কের কার্পেটিং কাজ ও ৫ টি খালের উপর ব্রিজ নির্মাণ।
হলদিয়া পালং ও রাজা পালং ইউনিয়নে পৃথক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,
উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নরুল হুদা, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী,
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।
উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এলজিইডি) বাস্তবায়নাধীন হলদিয়া পালং ইউনিয়নের ৬টি উন্নয়ন প্রকল্পে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৭১৫ টাকা।
প্রকল্পসমূহ হচ্ছে ৯৯ লাখ ৯৭ হাজার ৬৩৩ টাকা ব্যয়ে রুমখাঁ-রুমখাঁ প্রাইমারী স্কুল রোড়, ২ কোটি ৫৮ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ধুরুমখালী-মহাজন পাড়া খালের ব্রিজ, ৯৪ লাখ ২৬ হাজার ১৮৪ টাকা ব্যয়ে রুমখাঁ নাপিতপাড়া সড়ক,
১ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৩৮৭ টাকা ব্যয়ে মরিচ্যা রোহিঙ্গা ক্যাম্প বিট অফিস সড়ক, ৮৯ লাখ ৩৭ হাজার ৫১১ টাকা ব্যয়ে পাগলির বিল জিপিএস-রাবার ড্যাম রোড় এবং ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত মরিচ্যা জিসি পাগলীরবিল নাইক্ষ্যংছড়ি উপজেলা রোড়ের কার্পেটিং।
চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে গ্রামীণ অর্থনীতি অগ্রগতিসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





Leave a Reply