চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও ব্যাক্তি মালিকানা জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে দুজনকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২- টার দিকে উপজেলার মনোহারপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান চালিয়ে এ ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেন জীবননগর উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২-টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালানা করা হয়। এ সময় অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও ব্যাক্তি ব্যক্তি মালিকানা জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার সত্যতা পাওয়া যায়।
এ অপরাধের দায়ে জমির মালিক জসীম উদ্দীনকে ৫০ হাজার এবং ট্রাক্টর মালিক মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবলুর রহমানকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহল ও মাটি ব্যাবস্থাপনা (আইন ও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৯৮ (৩) ও ৮৯ (২) ধারা মোতাবেক উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট তিথী মিত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

Leave a Reply