1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএসএফ’র গুলিতে নিহত ররইশুদ্দীনের নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

বিএসএফ’র গুলিতে নিহত ররইশুদ্দীনের নিথর দেহ ফিরল গ্রামের বাড়িতে

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বিজিবি সৈনিক রইশুদ্দীনের নিথর দেহ তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাহাপাড়ায় পৌঁছেছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মরদেহবাহি একটি হেলিকপ্টার শিবগঞ্জে অবতরণ করে।

এর আগে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনি বিএসএফের গুলিতে রইশুদ্দীন নিহত হলে দুদিন পর মরদেহ ফেরত পায় বিজিবি। যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে। সেখান থেকে আকাশ পথে হেলিকপ্টার যোগে রইস উদ্দিনের মরদেহ নিয়ে আসা হয়।

হেলিকপ্টারটি অবতরণ করে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়মে। পরে রইস উদ্দিনের পরিবারের সদস্যরা মরদেহটি বুঝিয়ে পেলে, পুলিশি নিরাপত্তায় সড়ক পথে নিয়ে যাওয়া হয় মরদেহটি। মরদেহ বুঝিয়ে দেয়ার সময় নিহতের পরিবার চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ও যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

মরদেহ নিজ গ্রামে পৌঁছালে শোকে এলাকা ভারি হয়ে উঠে। এরপর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ গ্রাম উপজেলার ভবানিপুর গোরস্থানে জানাজা শেষে মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনকে গুলি করে হত্যা করে বিএসএফ। তিনি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। ২০১৫ সালের জুনে যোগ দেন বিজিবির সৈনিক পদে। এরপর থেকে বিভিন্ন ব্যাটালিয়নের অধীনে সীমান্তরক্ষায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কর্মরত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ধ্যানখোলা বিওপিতে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews