1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে মানিকুল হত্যার মূল আসামি গ্রেফতার

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটে মানিকুল হত্যার মূল আসামি গ্রেফতার

এম ডি নজরুল ইসলাম , লালমনিরহাট:প্রতিনিধঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় চাঞ্চল্যকর মানিকুল হত্যার মূল আসামি সিরাজুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ঐ হত্যাকান্ডের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পাইকারটারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম ওই গ্রামের কান্দু মিয়ার ছেলে এবং হত্যার শিকার মানিকুল ইসলাম একই এলাকার আব্দুর ছাত্তারের ছেলে। ছুরি দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তাঁকে হত্যা করা হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুল ও মানিকুল স্থানীয় একটি চায়ের দোকানের সামনে তাদের উভয়ের ভ্যানগাড়ী রেখে চা খায়। পরে মানিকুলের ভ্যানগাড়ীটি রেখে বাবুলেরটি চুরি করে নিয়ে যায়। যার ফলে ওই চুরির ঘটনায় মানিকুল ইসলামকে সন্দেহ করে বাবুলের পরিবার লোকজন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চুরি যাওয়া ভ্যানগাড়ীটি না পাওয়া পর্যন্ত মানিকুলের ভ্যানগাড়ীটি নিজের জিম্মায় রাখে।

পরে মানিকুলেরনবন্ধু সিরাজুল চুরি যাওয়া ভ্যানগাড়ীটি চেয়ারম্যানের কাছে নিয়ে আসলে বিস্তারিত ঘটনা অনুসন্ধানের জন্য মানিকুলকে নিয়ে আসতে বলে। সিরাজুল মানিকুলকে চেয়ারম্যানের কাছে অনেক চেস্টা করেও নিয়ে আসতে ব্যর্থ হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিকুলকে ছুরিকাঘাত করে পরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেহাংশ একটি ভুট্টা খেতে এবং মাথার অংশ ঘটনার স্থল থেকে ১ কিলোমিটার দূরে বাঁশ ঝাড়ের নিচে পুঁতে রাখে। এ ঘটনার পর থেকে মানিকুল নিখোঁজ হয়।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ভুট্টা ক্ষেতে তার মাথাবিহীন মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর গত শনিবার (২০ জানুয়ারি) সকালে দালালপাড়া এলাকায় বাঁশঝাড়ে ছুরি, মোবাইল ও গর্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গর্ত থেকে মানিকুলের বিচ্ছিন্ন হওয়া মাথা উদ্ধার করে।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর সিআইডিসহ পুলিশের একাধিক টিম মাঠে নামে হত্যার মোটিভ জানতে এবং হত্যাকারীকে ধরতে কাজ শুরু করে।

পরে তথ্যপ্রযক্তির সহায়তায় হত্যাকারি সিরাজুলকে গ্রেফতার করে পুলিশ।পরে গ্রেফতারকৃত আসামি সিরাজুলকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews