পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে আশা প্রকাশ করেছেন।
মজিবুল আলম সাদাত পাটিকা পাড়া ইউনিয়নের দক্ষিন পারুলীয়া গ্রামের মৃত সফিউল আলম রোকনের ছেলে।
জানা যায়,মজিবুল আলম সাদাত দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একান্ত সাক্ষাতকারে পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন,আমি দীর্ঘদিন ধরে পাটিকা পাড়া ইউনিয়নের মানুষের সেবা করে যাচ্ছি।
নিজেকে বিলিয়ে দিতে এবার আসন্ন হাতিবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।যাতে হাতিবান্ধা উপজেলাবাসীর কাছ থেকে সেবা করতে পারি।

Leave a Reply