চট্টগ্রাম জেলার লোহাগাড়ায় উপজেলার সদরে ঐতিহ্যবাহী লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন পরিচালনা কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়।মঙ্গলবার ( ২৩ জানুয়ারী) পূর্বের কমিটি সম্পূর্ণ রুপে বাতিল করে ২১ জন্য সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সাংসদ এম এ মোতালেব সিআইপি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাসানের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও এমদাদীয়া মার্কেটের মালিক সালাহ উদ্দিন হিরু আহবায়ক এবং হালাল ডাইনের মালিক খোরশেদ আলমকে সদস্য সচিব করা হয় ।
এছাড়াও যুগ্ম আহবায়ক করা হয় আলহাজ্ব আবুল বাশার, নাজিম উদ্দিন ( বেঙ্গল) , ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম, আবদুল মালেক সওদাগর ( কাঁচাবাজার), আবু কউছার।এছাড়াও সদস্য পদে রয়েছেন – সনাতন নাথ, শহিদুল ইসলাম চৌধুরী, প্রসেনজিৎ পাল, মোহাম্মদ মোজাফফর, আরিফুল ইসলাম, নোমান মেম্বার, নরুন্নবী মেম্বার, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, দেলোয়ার হোসাইন , রহমত আলী, আবদুল হাকিম, শিহাব উদ্দিন,শওকত আলী।

Leave a Reply