1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন পত্নীতলা থানার মোজাফফর হোসেন

  • মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন পত্নীতলা থানার মোজাফফর হোসেন 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রাশিদুল হক, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুঃ আব্দুল মমীন এবং পত্নীতলা থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন রাজশাহী রেঞ্জে’র শ্রেষ্ঠ  পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে নওগাঁ  জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন,

মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাদের কে সম্মাননা  স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভার সভাপতি রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) শ্রেষ্ঠ  পুলিশ কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা  ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রবিবার (২১ জানুয়ারি) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মুঃ আব্দুল মমীন ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, পত্নীতলা থানার ওসি  মোঃ মোজাফ্ফর হোসেন  শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা স্মারক গ্রহন করেন।

ওসি মোজাফফর হোসেন বলেন, থানায় জনপ্রত্যাশা পূরণ, সেবার মানোন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। আমি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণকে সেবা প্রদানে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ অর্জনের অংশীদার নওগাঁ জেলার পত্নীতলা থানা পুলিশের সব সদস্য। যারা দিনরাত জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, পত্নীতলা থানা এলাকার জনগণের দেয়া বিভিন্ন তথ্য নিয়ে যোগদানের পর থেকে আমি আইনশৃঙ্খলার উন্নয়নে  চেষ্টা করছি। ভবিষ্যতেও সবার সহযোগিতা একান্ত কাম্য।

উল্লেখ্য, মো. মোজাফফর হোসেন গত ২০২০ সালের ২৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। এবং তৎসময় দায়িত্ব পালনকালে প্রথমবার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে সন্মাননা পেয়েছিলেন। তিনি যোগদানের পর পুলিশের নানা উদ্যোগ সর্বসাধারণের প্রশংসা কুড়িয়েছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়িত্ব পালনকালে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন সব পুলিশি সেবা।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews