টেকনাফ পৌরসভা এলাকা থেকে মিয়ানমারে পাচারকালে র্যাব-১৫ সদস্যরা অভিযান পরিচালনা করে ১১টি ড্রামে ৬৩৮ লিটার অকটেনসহ তিনজনকে আটক করেছে।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানী তেল (অকটেন) পাচারের অভিযোগে তিন ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদন্ডিত চোরাকারবারীরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মৌলভী আব্দুর রহমানের পুত্র হাবিবুর রহমান (২২),
টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া মৃত মীর মোহাম্মদের পুত্র জাফর আলম (২২), টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল মৃত আবুল কালামের পুত্র নুর হোসেন (৪০)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল ২৩ জানুয়ারী দুপুরে অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি তাদের হেফাজতে থাকা অকটেন ভর্তি প্লাস্টিকের ড্রাম রেখে পালানোর চেষ্টাকালে তিনজনকেই গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের হেফাজত হতে ১১টি ড্রামে সর্বমোট ৬৩৮ লিটার অকটেন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।

Leave a Reply