1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভোলার মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ভোলার মেঘনায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রাকিব হোসেন, ভোলা অফিস :

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ আছেন।রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক  ১ ঘটিকায় দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মাছঘাট সংলগ্ম মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ দুজন হলেন— বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। তারা মেহেন্দিগঞ্জ উপজেলার উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

জীবিত উদ্ধার হওয়া সাকিল জানান, আমরা মনপুরা থেকে আসার পথে ইলিশা নদীতে হঠাৎ ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তার কিছুক্ষণ পরই ট্রলারটি ডুবে যায়। আমরা নদীতে ঝাপ দিয়ে রক্ষা পেলেও রাজ্জাক ও পারভেজ উঠতে পারেনি।

পুলিশ জানায়, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মালবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

নৌ পুলিশের ওসি বিদ্যুৎ কুমার জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত।

যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews